রাজ্য পুলিশের আগামী ডিজির পদে রাজীব কুমার

।। স্বর্ণালী মান্না ।।

পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের আগামী ডিজি হচ্ছেন রাজীব কুমার । বুধবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনেরাল হিসেবে উঠে আসে এক সময়ের বিতর্কিত প্রাক্তন এই পুলিশের কমিশনারের নাম । একই সঙ্গে জানা যাচ্ছে, মনোজ মালব্যকে আগামী ৩ বছরের জন্য রাজ্য পুলিশের অ্যাডভাইজর হিসাবে নিয়োগ করা হল নবান্নর পক্ষ থেকে ।

সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, বর্তমানে রাজীব কুমার তথ্য প্রযুক্তি বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন । সেখান থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে রাজ্য পুলিশের ডিজির পদে নিয়োগ করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘উনি দক্ষ পুলিশ অফিসার । DG পদে এসেছেন, তা খুব ভালো খবর। তবে কারোর না কারোর নির্দেশ শুনতে গিয়ে আমার মত নির্দোষ কাউকে সাজা দিতে যাবেন না । তাতে ভগবান ক্ষমা করেন না । পরের দিনগুলো ভালো যাবে না’ ।

অন্যদিকে, মনোজ মালব্যকে আগামী ৩ বছরের জন্য রাজ্য পুলিশের অ্যাডভাইজর হিসাবে নিয়োগ করা হল বলে জানা গিয়েছে । বুধবার এমনই নির্দেশিকা জারি করল নবান্ন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube