চাকলা থেকে শুরু হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা শুরু হইতে চলেছে উত্তর ২৪পরগনার দেগঙ্গার চাকলা থেকে । আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে সেই সভা ।

আগামীকাল উত্তর ২৪পরগনা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভার সূচনএরহবে বলে জানা যাচ্ছে । আগামীকাল দুপুর ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী চাকলা মন্দির সংলগ্ন মাঠে হেলিপ্যাডে অবতরণ করবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে । চাকলা মন্দিরের ৫০ তম বর্ষ উপলক্ষে মন্দিরে পুজো দিয়ে সেখানে একগুচ্ছ সরকারি প্রকল্পর উদ্বোধন ও ঘোষণা করবেন তিনি ।

এরপরে মন্দির সংলগ্ন মাঠে উত্তর ২৪ পরগনা জেলার সমস্ত সাংসদ, বিধায়কদ ও দলীয় কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তর ২৪ পরগনা জেলার প্রাক্তন সভাপতি, বর্ষিয়ান নেতা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারের পরে এই প্রথম কর্মী সভায় উপস্থিত হবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

একদিকে উত্তর ২৪ পরগনা জেলায় দুর্নীতির অভিযোগে বর্ষিয়ান নেতৃত্বের গ্রেফতারি অন্যদিকে জেলার বিভিন্ন প্রান্তের সাংসদ বিধায়কদের গোষ্ঠী দ্বন্দ্ব । সমস্ত দিক থেকে ২০২৪-এ লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সমস্ত মহল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube