পরাজিত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে। তৃণমূল কংগ্রেসের অভিযোগের তীর বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার বিজেপির।
পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানা’র পশ্চিম কামারদা গ্রামের বাসিন্দা রেখা গিরির বাড়ি আগুনে ভষ্মীভূত হয়েছে গত রাতে। অভিযোগ, বাড়ির পেছন দিকের দরজার শিকল তুলে কে বা কারা পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। গভীর রাতে এমন ঘটনা ঘটায়, প্রথমে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের লোকজনেরা। এরপর কোন রকমে পরিবারের লোকেরা বাড়ির বাইরে বেরিয়ে এলেও, ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয় গোটা বাড়ি।
ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের দাবি, রাজনৈতিক হিংসা থেকে কেউ বা কারা এই আগুন লাগিয়েছে। যেহেতু রেখা গিরি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা এই কাজ করেছে। পঞ্চায়েত নির্বাচন জয়ের পরেই গোটা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। এই ঘটনা তারই ফল।
যদিও তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি- এই ধরনের ঘটনায় কোনোভাবেই যুক্ত নয় বিজেপির কোন নেতা বা কর্মী। তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফলেই এমন ঘটনা ঘটেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

