মঙ্গলবার জলসা শুনে বাড়ি ফিরছিলেন যুবক ।বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হলেন এক যুবক । মালদহের কালিয়াচক থানার শাহাবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাগুনটোলা এলাকায় ঘটল এমনই এক ঘটনা ।
গুলিবিদ্ধ যুবক মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে । জানা গিয়েছে গুলিবিদ্ধ যুবকের নাম জাভেদ শেখ । তাঁর বয়স হয়েছিল ২৭ বছর । ঘটনাটি ঘটেছে তাঁর বাড়ি সংশ্লিষ্ট এলাকাতেই ।
পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত্রে বাড়ি থেকে কিছু দূরে জলসা শুনতে গিয়েছিলেন তিনি । তারপর বাড়ি ফিরছিলেন ওই যুবক । বাড়ি ফেরার পথে কয়েকশো মিটার দূরে ভুট্টা জমিতে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোঁড়ে বলে অভিযোগ আনা হচ্ছে এদিন ।
আক্রমণের জেরে যুবকের কোমরে গুলি লাগে বলে জানা যাচ্ছে । রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে আসা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

