অবৈধ গাঁজা চাষ বানচাল করল পুলিশ

মাদক দ্রব্য হিসেবে পরিচিত গাঁজা । সেই অবৈধ গাঁজা চাষ বানচাল করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ প্রশাসন । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার নয়েনসুখ পঞ্চায়েতের অন্তর্গত কুলিদিয়ারচর এলাকায় ।

গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে কুলিদিয়ারচর এলাকায় হানা দেয় ফরাক্কা থানার পুলিশ প্রশাসন । সেখানে বিভিন্ন এলাকা মিলিয়ে কয়েক বিঘা জমিতে অবৈধ ভাবে গাঁজা চাষ করছিল বলে জানা যায় ।

সেই খবর পেয়ে ফরাক্কার বিডিও জুনায়েদ আহম্মেদ, ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী, আবগারি দফতরের আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে অবৈধ গাঁজা গাছ কেটে দেওয়া হয় বলে জানা যায় । যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর । তবে পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube