ফের হাজিরা দিতে শিয়ালদহ কোর্টে জারিন খান

একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে প্রতারণা মামলায় ফের শিয়ালদহ আদালতে হাজিরা দিলেন জারিন খান ।

এক মাসে দু’বার শিয়ালদহ আদালতে হাজিরা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জারিন খান। ২০১৮ সালে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার থেকে টাকা নিয়ে শেষ পর্যন্ত কলকাতার কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে না আসার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কালীপুজোর এই উদ্বোধনী অনুষ্ঠানে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা থেকে বলিউড অভিনেত্রী জারিন খান পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন প্রায় ১২ লক্ষ টাকা। তবে এই টাকা নিয়েও তিনি কালীপুজোর উদ্বোধন করতে সেই উদ্বোধনী অনুষ্ঠানে আসেননি।

এই ঘটনার পর নারকেলডাঙ্গা থানায় এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা বলিউড অভিনেত্রী জারিন খান এর বিরুদ্ধে – ১২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েও, জারিন অনুষ্ঠানে আসেননি বলে অভিযোগ জানিয়েছিল। তারা আরও অভিযোগ জানান তাদের মোট ১৮ লক্ষ বলিউড অভিনেত্রীর পারিশ্রমিক এবং ব্যানার, পোস্টার সমস্ত কিছুর খরচ মিলিয়ে। এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা বলিউড অভিনেত্রীর থেকে টাকা চাইলে পরবর্তী ক্ষেত্রে সেই টাকা তিনি ফেরতও দেননি বলেই অভিযোগ। এরপর মামলা ওঠে শিয়ালদহ আদালতে। গত ১১ ডিসেম্বর সশরীরে আদালতে হাজিরা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি । মঙ্গলবার আবার আদালতে হাজিরা দিতে এলেন বলিউড অভিনেত্রী।

প্রসঙ্গত, এই মামলায় অনেকদিন আগেই চার্জশিট জমা দিয়েছিল পুলিশ, শিয়ালদহ আদালতে। অভিনেত্রী জারিন খানকে একাধিকবার তলবও করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরও অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত গত ১১ ডিসেম্বর স্বশরীরে আদালতে হাজিরা দিয়ে শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন জারিন। ৩০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অভিনেত্রীর জামিন মঞ্জুর করেছিল আদালত। শর্ত রয়েছে, দেশের বাইরে যেতে হলে আদালতের থেকে আগাম অনুমতি নিতে হবে। শুধু তাই নয়, আজ শুনানিতেও স্বশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো আজ আদালতে হাজিরা দিতে আসেন বলিউড খ্যাত অভিনেত্রী জারিন খান।

আদালতে আজ জারিন খানের আইনজীবীর তরফ থেকে আবেদন করা হয় – বলিউড অভিনেত্রী জারিন খানকে যে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল তা যাতে পাকাপাকিভাবে তাকে জামিন দেওয়া হয়। আদালত সেই রায় মঞ্জুর করেছেন এবার পাকাপাকি ভাবেই জামিন পেলেন এই মামলায় জারিন খান.. শিয়ালদহ আদালত আরও জানিয়ে দিয়েছেন দেশের বাইরে এই মুহূর্তে তিনি যেতে পারবেন না। এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে শিয়ালদহ আদালতের তরফ থেকে ১০.০১.২০২৪..

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube