ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ি, মৃত্যু যুবতীর

কোচবিহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত একটি বাড়ি। আগুনে পুড়ে মৃত্যু হল এক যুবতীর। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তেলিপাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা মঙ্গলবার দুপুরের পর হঠাৎ করেই মালেক মিয়ার বাড়ি থেকে ধোঁয়া উঠতে থাকে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও পরপর চারটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন ভয়ানক আকার ধারণ করে।

খবর দেওয়া হয় তুফানগঞ্জ দমকলে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনার তলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর দেখা যায় পুড়ে যাওয়া ঘরের ভেতর থেকে একটি যুবতীর পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার হয়। কি করে ওই বাড়িতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয়দের দাবি, ওই বাড়িতে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা ভাড়া থাকতেন। তাঁরা মূলত লেপ তৈরির কাজ করতেন। তবে বাড়িতে কেউ না থাকায় ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি। তুফানগঞ্জ থানা পুলিশ মৃত উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube