
সাতসকালে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে এক বোলেরো গাড়িতে । বৃহস্পতিবার সকালে বাগডোগরার গোঁসাইপুরের এশিয়ান হাইওয়ে ২ জাতীয় সড়কের ঘটনা ঘিরে চাঞ্চল্য।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত আরও ৫। তার মধ্যে ২জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
জানা গিয়েছে, কালিম্পঙের দিকে যাচ্ছিল এই গাড়ি। পরে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করে। স্থানীয়রা জানান, বোলেরোর চালকের ভুলে এই ঘটনা। সকালের দিকে চালকের ঘুমিয়ে পড়ার কারণে এই দূর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

