স্নান করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু

ভৈরব নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ইসলামপুর থানার ইসলামপুর ভৈরব নদীতে। মৃত মহিলার নাম মায়ারানী গোনাই, তার বাড়ি ইসলামপুরের চক দেয়ার পাড়া এলাকায়।

মৃতার পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে বাড়ি থেকে স্নান করতে বেরিয়ে যায় তারপরে আর বাড়ি ফেরেননি তিনি । স্থানীয়রা নদীতে কাপড় ধুতে গিয়ে ইসলামপুর ভৈরব নদীতে মৃতদেহ ভাসতে দেখে, তারপরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবারের লোক খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। এই ঘটনায় পরিবার সহ এলাকার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্নান করতে গিয়ে মৃত্যু হল নাকি অন্য কোন রহস্য ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube