ফের গরু পাচার, পুলিশের হাতে বাজেয়াপ্ত গরু বোঝাই গাড়ি

ফের পাচার হওয়ার আগেই বীরভূমে ৩২টি গরু বোঝাই দুটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করল পুলিশ। গরু পাচারের অভিযোগে একজন গরু পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে বীরভূমের মল্লারপুর-সাঁইথিয়া রাস্তার গদাধরপুরের কাছে দুটি পিকআপ ভ্যানে চাপিয়ে ৩২টি গরু পাচার করা হচ্ছিল। সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালায় মল্লারপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় দুটি পিক আপ ভ্যান ও ৩২টি গরু।

গরু গুলির কোন বৈধ কাগজপত্র ছিল না। এরপরই বাজেয়াপ্ত করা হয় গরুগুলি। একজন পাচারকারীকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খন্ড থেকে সাঁইথিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে। ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠান হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube