২০২৪এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই বঙ্গে দু’দিনের সফরে এসেছেন অমিত শাহ ও জেপি নাড্ডা । রয়েছে ঠাসা কর্মসূচি । একাধিক দলীয় বৈঠক সহ অন্যান্য কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর । রাজ্য বিজেপির ২৪ জনের কোর কমিটির সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠক সারার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার। বিজেপি সূত্রে খবর, কোর কমিটির ২৩ জন সদস্যই হাজির হচ্ছেন বৈঠকে। তবে আসছেন না শুধু মিঠুন চক্রবর্তী।
কেন লোকসভা নির্বাচনের আগে এমন গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে নেই পদ্ম শিবিরের ‘জাত গোখরো’? গেরুয়া শিবির সূত্রে জানা গেছে মাসখানেক আগেই পারিবারিক সফরে আমেরিকায় গিয়েছেন মিঠুন। কবে ফিরবেন তা জানা নেই কারোরই। শাহ-নড্ডার এই হাইভোল্টেজ বৈঠকের খবর কি তাঁকে দেওয়া হয়েছিল? সে উত্তর অবশ্য পাওয়া যায়নি।
এর আগে বিধানসভা নির্বাচনের সময় রাজ্য জুড়ে প্রচারের মধ্যেও দলীয় বৈঠকে প্রায়শই দেখা গিয়েছিল মিঠুনকে । তবে লোকসভার আগে এইরকম গুরুত্বপূর্ণ বৈঠকে দেখা যাবে না মিঠুন চক্রবর্তীকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

