স্টেডিয়াম দখল নিয়ে সরকার ও স্পোর্টস অ্যাসোসিয়েশনের বিবাদ

অশোকনগরের ডঃ বিধান চন্দ্র রায় ক্রীড়াঙ্গন নিয়ে বিবাদ এবার প্রকাশ্যে অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন ও সরকার পক্ষের। চলতি মাসছে নোটিশ দিয়ে স্টেডিয়ামের দায়িত্বে থাকা এস থেকে স্টেডিয়াম ছেড়ে যেতে বলা হয় সরকারের তরফে এবং বলা হয় পুরসভা স্টেডিয়ামের দায়িত্ব নেবে।

তবে গত ৭২ বছর ধরে অশোকনগর স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের ও পরিচালনার দায়িত্ব থাকা স্পোর্টস অ্যাসোসিয়েশন তাদের দায়িত্ব থেকে সরতে নারাজ। মঙ্গলবার দুপুরে স্পোর্টস অ্যাসোসিয়েশনের এর কাছ থেকে পুরসভার আধিকারিকরা চাবি নিতে এলে তারা দিতে চাইনি এ নিয়ে দু পক্ষের বাগবিতন্ডা শুরু হয়।

রাজ্যের যুব কল্যাণ দফতর ও এলাকায় একাধিক সময় দায়িত্বে থাকা সাংসদ ও বিধায়করা এস থেকে অর্থ সাহায্য দিয়ে মাঠকে উন্নয়নের সহযোগিতা করেছে অথচ সেই সংস্থাকে উঠে যেতে বলায় ক্ষুব্ধ এলাকার খেলা প্রেমিরাও। এসে সারা বছর ক্রিকেট ফুটবল ভলিবল সহ মোট ১৬টি বয়স ভিত্তিক খেলার আয়োজন করে। সেই সঙ্গে ১৯৬৩ সাল থেকে স্পোর্টস অ্যাসোসিয়েশনের অধীন রয়েছে রেফারি অ্যাসোসিয়েশন। সরকারি এই সিদ্ধান্তে তারাও ক্ষুব্ধ। অশোকনগরে বেশ কিছু সরকারি জায়গায় খেলার মাঠ রয়েছে তবে তা রক্ষণাবেক্ষণের অভাবে খেলার উপযুক্ত নয় তবে এস এর মাঠের প্রতি কেন এমন আচরণ!

অনেকে বলছেন এই মাঠে সরকারের তরফে গত বছর উৎসব করা নিয়ে বিবাদের সূত্রপাত। চলতি বছরে এই টানাপোড়নে টি-টোয়েন্টি প্রতিযোগিতাও মাঝপথে বন্ধ রাখা হয়েছে। যদিও এ বিষয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার পুর প্রধান প্রবোধ সরকার জানান তাদের চাবি না দেওয়া নিয়ে জেলাশাসককে ঘটনা লিখিতভাবে জানাবেন। অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের দাবি তাঁদেরউঠে যাওয়ার লিখিত সরকারি কোন নির্দেশিকা পুরসভার তরফে দেখাতে পারেনি তাই তারা খেলার স্বার্থে মাঠ ছাড়বেন না।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube