মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী মনিগ্রামে ছাইপুকুরে জলাশয়ে অগ্রাহয়ন ও পৌষ মাসে দেখা দিয়েছে হাজারও পরিযায়ী পাখি। সাগরদিঘী মনিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এই জলাশয়ে বিগত তিনবছর ধরে তারা আসছে। মুনিগ্রামে জলাধার পাশেই এই পরিযায়ী পাখী দেখতে ভীড় জমাচ্ছেন সাধারণ মানুষ।
শীতের আমেজ যখন রাজ্য আসতে শুরু করেছে তখন ভীন দেশ ও রাজ্যের পরিযায়ী পাখী আগমন হয়েছে সাগরদিঘীতে। বিভিন্ন রকমের পাখি চোখে পরছে গ্রামবাসীদের। স্হানীয়দের দাবি কয়েক বছর হল এই পরিযায়ী পাখি দেখা যাচ্ছে এই এলাকার জলাশয়ে । তবে পর্যটক ভীড় হলেও চোরা শিকারীদের ভয়ে আতঙ্ক দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা। পরিযায়ী পাখিদের সুরক্ষিত জন্য কাউকে ঢিল ছুরতে দেওয়া হয় না এবং বনদফতর উদ্যোগে অস্থায়ী ভাবে পাহারা বসানো হয়েছে ।
মনিগ্রামে জলাশয় যখন পরিপূর্ণ থাকে পাখিতে, এই মধ্য শীতেও তখন পাখির দেখা পাওয়া যায়না সুতির আহরিনে। তবে মুর্শিদাবাদের সাগরদীঘিতে এই পরিযায়ী পাখি দেখতে ও শীতের আমেজ কাটাতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। তবে পরিযায়ী পাখী সংরক্ষণ দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। বনদফতরের কাছে আবেদন জানিয়েছেন এই পরিযায়ী পাখি সংরক্ষণের জন্য। যদিও শীতের আমেজে পরিযায়ী পাখি আগমনে সাগরদিঘী মনিগ্রামে তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া এই জলাশয়ে পরিযায়ী পাখির ভিড় চোখে পড়ার মতো ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

