ইন্টারনেটের যুগে যেমন সুবিধা ঠিক তেমনই অসুবিধা । সব কিছু সময়ের আগে পৌঁছে গিয়েই হয়ত তৈরি হচ্ছে সমস্যা । উত্তরোত্তর বেড়ে চলেছে অপরাধমূলক ঘটনার সংখ্যা । বারংবার প্রশ্ন উঠছে নিরাপত্তার ।
খয়রাশোল থানার পুরশুণ্ডা গ্রামের বাসিন্দা শ্রীকান্ত রুইদাস নামে এক যুবককে গ্রেফতার করে মুম্বই পুলিশ। মঙ্গলবার তাঁকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ট্রানজিট রিমাণ্ডের নির্দেশ দেন।
পাশাপাশি আগামী ৩০ ডিসেম্বর মুম্বই এর মেট্রোপলিটন আদালতে তোলার নির্দেশ দেন। প্রসঙ্গত, ধৃতের বিরুদ্ধে অভিযোগ মুম্বই পুলিশের ট্রাফিক বিভাগের এক মহিলা কনস্টেবলের মোবাইলে অশ্লীল বা নগ্ন ভিডিও পাঠায় ঐ যুবক। ইতিমধ্যেই তাঁর বিরূদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে মুম্বই পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

