।। সুস্মিতা মণ্ডল ।।
২০২৪ এর লোকসভাকে সামনে রেখে ২০২৩ এর শেষ লগ্নে রাজ্যে আসছেন মন্ত্রী অমিত শাহ একই দিনে রাতে আসছেন জেপি নাড্ডা । অমিত শাহ মঙ্গলবার মহাত্মা গান্ধী রোডে গুরুদ্বারাতে উপস্থিত থাকবেন এবং সেখান থেকে অমিত শাহ চলে যাবেন কালীঘাটে আর জে পি নাড্ডা যাবেন জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। সারাদিন দফায় দফায় বৈঠক সারবেন রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে।
মঙ্গলবার সকাল ১০.৩০ নাগাদ মহাত্মা গাঁধী রোডে একটি গুরুদ্বারে যাবেন অমিত শাহ। মঙ্গলবার সকাল ১১.৩০: কালীঘাট মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কালীঘাট মন্দির থেকে হোটেলে ফিরে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক। প্রায় ৩ ঘণ্টা বৈঠকের পর ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন অমিত শাহ। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় বৈঠক সেরে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন।
বিজেপি সূত্রে দাবি, আগামী সপ্তাহের বৈঠকের আগে, লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ২০১৯-এর লোকসভা ভোটে, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ১৮টিতে জেতে বিজেপি। বিজেপি সূত্রে দাবি, এই প্রেক্ষাপটে গতবার যে আসনগুলোতে বিজেপি হেরেছে, সেগুলির জন্য নতুন স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৪টে করে আসন পিছু একজন স্পেশাল অবজার্ভার নিয়োগ করা হয়েছে।
পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্র ধরে ধরে বিজেপির সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। তার ভিত্তিতেই কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হচ্ছে। প্রস্তুতি বৈঠকের আগে, বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহর সঙ্গে দেখা করেন, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও সাংসদ সৌমিত্র খাঁ।
প্রসঙ্গত, রবিবার বিগ্রেডে লক্ষকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই গীতাপাঠ অনুষ্ঠানের পরই ‘বিজেপির চাণক্য’ অমিত শাহর কলকাতা সফর এবং দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক বিশেষ তাত্পর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনীতিকদের একাংশের মতে, সামনেই লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবেই গীতাপাঠ অনুষ্ঠানের পরদিনই অমিত শাহর কলকাতা সফর, কালীঘাটে পুজো দেওয়া এবং দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক বিশেষ তাত্পর্যপূর্ণ। আগামী লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে শাহ কী বার্তা দেন, এবার সেটাই দেখার।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

