খাদ্যভবনে গুলিবিদ্ধ কনস্টেবল, হাহাকার মৃত পুলিশকর্মীর দাদার

“এই যুদ্ধে একা কেনো গেলি, আমাকে কেন নিয়ে গেলিনা!” নিজের সার্ভিস রিভলবারের গুলিতে মৃত কলকাতা পুলিশের কনস্টেবল তপন পালের দাদার কাতর আর্তি । আগেও আত্মহত্যা চেষ্টা করেন তপন পাল, দাবি পরিবার সূত্রে ।

কলকাতা পুলিশের কর্মরত নিজের সার্ভিস গানের গুলিতে মৃত কনস্টেবল তপন পালের বাড়ি নদীয়া হরিণঘাটা থানার সুবর্ণপুরে। গত সাত দিন আগে বাড়িতে ছুটিতে এসেছিলেন তিনি। বড়দিনে বাড়ি থেকে কলকাতা গিয়ে ডিউটিতে যোগদান করেন। রাতে পরিবারের কাছে মৃত্যুর খবর আসে। যদিও তপন পাল এর মৃত্যু নিয়ে কোন মুখ খুলতে নারাজ পরিবার।

তবে তপন পালের দাদার আর্তি, এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেন তপন পাল। তবে কী কারণে তা স্পষ্ট করেননি কেউই। প্রতিবেশিদের দাবি, শারীরিক অসুস্থতা ছিল মৃত তপনের। এলাকায় সবার সাথে মিলে মিশেই থাকতেন তপন । তবে বেশ কিছুদিন ধরে ধার-দেনার দায়ে ছিলেন মৃত তপন, তেমনটাই দাবি প্রতিবেশিদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube