সদ্য তৈরী পিচের রাস্তা হাতের আঙ্গুলের ঠেলাতেই উঠে যাচ্ছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে কাজ আটকে ৫১২ নং অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। হিলি থানার তিওর এলাকার ঘটনা।
হিলির তিওর এলাকার কাজীমোড় থেকে বাঙালীপুর পর্যন্ত বেহাল ডব্লিউডির রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়েছিল। দীর্ঘ ৮ কিলোমিটার রাস্তাটি সারাইয়ের জন্য স্থানীয়রা বহুদিন ধরেই আবেদন করে আসছিলেন। অবশেষে সারাইয়ের কাজ শুরু হলেও তা এমনই ভাবে হচ্ছে যে সামান্য চাপ দিতেই পাথর সহ চাঙ্গর উঠে যাচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তা তৈরীর কাজ রুখে দিলেন। অভিযোগ নিম্নমানের সামগ্রীতে রাস্তার কাজ করা হয়েছে।
এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটতে দেখা গেছে । সরকারের পক্ষ থেকে ‘পথশ্রী’র মতো প্রকল্প নেওয়ার পরেও এহেন ঘটনা কাম্য নয় বলেই জানাচ্ছে স্থানীয়রা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

