সুতিতে পথ দুর্ঘটনায় আহত ৪

মুর্শিদাবাদের সুতির আহিরণ ব্রিজ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে ফের বড়সড় দুর্ঘটনা গুরুতর আহত চারজন। সোমবার সকালে সাজুর মোড়ের দিক থেকে একটি ট্রাক্টর সরলার দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় আহিরণ ব্রিজ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়ক মধুডিঙ্গী ঘোষপাড়া মোড়ে প্রচন্ড গতিতে ট্র্যাক্টারটি ঘোরানোর ফলে একটি মহিলার পায়ের উপর দিয়ে ট্রাক্টর টি চলে যায়।

তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টারটি পাশের নয়ন জলিতে উল্টে যাই, ট্রাক্টারে থাকা ডাইভারসহ দুজন আহত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলা এবং ট্রাক্টর চালকের অবস্থা আশঙ্কা জনক। তাদের চারজনকেই স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠান, ঘটনাস্থলে এসে পৌঁছেছে আহিরন ফাঁড়ির পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube