বড়দিনে রাত ঠিক ৮ টার সময় যখন পার্কস্ট্রিট উৎসবে মাতোয়ারা ঠিক সেই সময়ে খাদ্যভবনে গুলির আওয়াজ আসে। খাদ্যভবনে ঠিক রাত ৮ টা বেজে ৫ মিনিটে খাদ্যভবনের ভিতরে যে রিজার্ভ ফোর্সের যে ব্যারাক সেখানে রিজার্ভ ফোর্সের ডি কোম্পানির রয়েছে, সেই ডি কোম্পানির ৫৩ বছর বয়সী কনস্টেবল তপন পাল, তাঁর বুকে গুলি লাগে।
সার্ভিস রিভলভার থেকেই গুলি লেগেছে বলে পুলিশ সূত্রের প্রাথমিক তদন্তে অনুমান। তবে কী কারণে গুলি লেগেছিল তিনি কী আত্মহত্যা করেছিলেন নাকি কোনও দুর্ঘটনা ঘটেছিল? নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছেন কলকাতা পুলিশ। পুলিশ এর তদন্তে বেরিয়ে এসেছে, তপন পাল কলকাতা পুলিশের এই কনস্টেবলের নার্ভের সমস্যা ছিল, ডিপ্রেশনেও ছিলেন তিনি, খাদ্য ভবনে কনস্টেবলের ব্যারাকে থাকতেন তিনি। অবসাদ থেকেই কী আত্মহত্যা খতিয়ে দেখছেন পুলিশ। মঙ্গলবার হাইকোর্টে ডিউটি ছিল তাঁর সেইজন্য বেরোচ্ছিল সে।
সাড়ে দশটা নাগাদ ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছেন লালবাজারের হোমিসাইড বিভাগের অফিসাররা।
ঘটনা ঘটার পর সঙ্কটজনক অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে তিনি নিজেই গুলি চালিয়েছেন না দুর্ঘটনাবশত গুলি লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। খতিয়ে দেখছে পুলিশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

