আজ বড় দিন। বড়দিনের শহর কলকাতা মেতে উঠেছে সেলিব্রেশনে। শহর কলকাতায় বিভিন্ন দর্শনীয় স্থানে উঠচে পড়া ভিড়, তার মধ্যে অন্যতম আলিপুর চিড়িয়াখানা। বিশেষত কচিকাঁচা এবং খুদেদের জন্য মূল আকর্ষণ হল এই চিড়িয়াখানা।
কলকাতার পার্ক স্ট্রিট থেকে বো ব্যারাক যতই আকর্ষণীয় সমস্ত ডেস্টিনেশন থাকুক না কেন এই বড়দিন বা নতুন বছরে চিড়িয়াখানার আকর্ষণ যে অমর তার অন্যতম প্রমাণ হল, গতকাল অর্থাৎ ২৪শে ডিসেম্বর এই আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন ৭০ হাজারেরও বেশী মানুষ । আজকে সেই জনজোয়ার ছাপিয়ে যাবে বলে জানাচ্ছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
২০০-র বেশি পুলিশ কর্মী মোতায়েন বাইরে এবং ভেতরে মিলিয়ে এছাড়া ৬ টা পুলিশ বুথ রয়েছে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। বিশেষ দিন হিসেবে সকাল সাড়ে আটটা থেকে চিড়িয়াখানার গেট খোলা হয়েছে। নটা থেকে যেখানে এন্ট্রি থাকে সেখানে সাড়ে আটটায় গেট খুলে দেওয়া হয়েছে। চারটে গেটে ৩০টা টিকিট কাউন্টার আছে সবকটা গেট ওপেন করা হয়েছে। এছাড়াও অনলাইন টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে। বিকাল ৫ টায় চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

