শিশির অধিকারীকে প্রণাম করায় কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্নাকে ‘শো-কজ’ করলো তৃণমূল কংগ্রেস।
কাঁথির সাংসদ শিশির অধিকারীর সাথে একমঞ্চে উপস্থিত হওয়ার অপরাধে মূলত এই শো-কজ বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গতকাল কাঁথির এক বেসরকারি স্কুলে এক মঞ্চে দেখা যায় কাথির সংসদ শিশির অধিকারী ও কাথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্নাকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী বর্তমানে কাঁথির সাংসদ।
তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হলেও দীর্ঘদিন তাকে তৃণমূল কংগ্রেসের কোন দলীয় কর্মসূচিতে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে কাঁথির এক বেসরকারি স্কুলের অনুষ্ঠানে শিশির অধিকারীর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় সুবল কুমার মান্নাকে। সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়ার পরেই সক্রিয় হয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পন্ডা বলেন, সুবল বাবুকে শোকজ করা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। যদিও গোটা ঘটনাকে অসৌজন্যের রাজনীতি বলে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির সংগঠনিক জেলার সহ-সভাপতি অসীম মিশ্র বলেন, তৃণমূল সৌজন্যের রাজনীতি ভুলে গেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

