পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার এক টেট পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের আলতাপুর হাই স্কুল টেট পরীক্ষা কেন্দ্রে। অভিযুক্ত টেট পরীক্ষার্থীর নাম আশাদুর রহমান বাড়ি রায়গঞ্জ থানার আগাবহর এলাকায়। জানা গিয়েছে ওই পরীক্ষার্থীর কাছ থেকে একটি ছোটো মোবাইল উদ্ধার হয়। এরপর স্কুল কতৃপক্ষ ওই পরীক্ষার্থীকে করণদিঘি থানার পুলিশের হাতে তুলে দেয় ।
যদিও এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না পরিবারের লোকজন। সোমবার অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলে করণদিঘি থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

