বিয়ের পর পণের দাবি, না মেটায় স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ

বিয়ের পর বারংবার পণের দাবি! সেই দাবি না মেটায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ঘটনায় পুলিশের জালে গৃহবধূর স্বামী সহ দেওর। অন্যদিকে, শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একপ্রকার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই গৃহবধূ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে।

পুলিশ সূত্রে খবর, ওই গৃহবধূর নাম প্রিয়াঙ্কা মজুমদার। মাটিগাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা একপ্রকার ভালোবাসার টানেই পরিবারের অমতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বাসিন্দা জয়ন্ত সিংহকে বিয়ে করেন। বিয়ের পর থেকে দেওড়ের সঙ্গে তারা আশিঘর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ৷ অভিযোগ, চাউমিন ফ্যাক্টরিতে কর্মরত প্রিয়াঙ্কার স্বামী পণের দাবি করত৷ এমনকি প্রিয়াঙ্কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমিয়ে রাখা টাকার প্রতিও তার নজর ছিল। সেই দাবি না মেটায় স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় গুরুতর জখম হন গৃহবধূ।

এদিকে ঘটনার পরই ওই গৃহবধূর স্বামী সহ দেওরকে পুলিশ পাকড়াও করে। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় গৃহবধূর পরিবারের সদস্যরা তার ওপর চড়াও হন৷ পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায়৷ পরে কোনওমতে ক্ষুব্ধ জনতাকে পাশ কাটিয়ে অভিযুক্তদের সেখান থেকে আদালতের পথে নিয়ে যাওয়া হয়। গৃহবধূর পরিবারের সদস্যরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube