বোটানিক্যাল গার্ডেনে উপচে পড়া ভিড়

হাওড়ায় অবস্থিত এই উদ্যানে জেলা সহ রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই উদ্যান দেখার জন্য সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে । তেমনই বিদেশি পর্যটকদেরও আনাগোনা থাকে।

আজ ২৫ শে ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে উপচে পড়ছে ভিড়। সকাল থেকে ভিড় শুরু হয়েছে এখানে। বেলা যত বাড়ছে ভিড় ততো বাড়ছে। এই উদ্যানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে । সংখ্যাটা প্রায় ত্রিশ হাজার।

এই উদ্যানে প্রবেশ করতে হলে বেশ কিছু বিধি নিষেধ পালন করতে হয়। সেই নিয়ম আজও বলবত থাকলেও পর্যটকদের সুবিধার্থে কিছুটা শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে। এখনও পর্য্যন্ত উদ্যানে প্রবেশের জন্য প্রায় হাজার দেড়েক টিকিট বিক্রি হয়েছে এবং এই পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রায় হাজার পাঁচেক বলে উদ্যান সূত্রে খবর।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube