মুর্শিদাবাদ পুলিশের বিশেষ উদ্যোগ “অপারেশন প্রয়াস” -এর মাধ্যমে মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিক ।
বড় দিনের সকালে সান্তাক্লজের ভুমিকায় পুলিশ । হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল গ্রাহকদের হাতে। বর্তমান দিনে সকলের হাত স্মার্টফোন। তবে নিত্যদিন হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার ঘটনা লেগেই আছে। সেই অভিযোগ নিয়ে থানায় অভিযোগ দায়ের করার পরে অবশেষে অনেকেই ফিরে পেল মোবাইল। সৌজন্যে মুর্শিদাবাদ জেলা পুলিশ।
কারও মোবাইল চুরি হয়েছিল ছ’ মাস আগে, কারও বা সাত মাস আগে। থানায় অভিযোগ দায়ের করলেও হাল ছেড়ে দিয়েছিলেন তাঁরা। এপর্যন্ত ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এরপরই ঘটে সেই ব্যতিক্রমী ঘটনা। থানা থেকে অভিযোগকারীকে ফোন করে জানানো হয় মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হবে। সেই মতো মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে “অপরাশেন প্রয়াস” এর মাধ্যমে বড় দিনের সকালে কান্দি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে ১১ জনকে চুরি যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল। কান্দি থানার আইসি সুভাষ চন্দ্র ঘোষের উদ্যোগে বড় দিনের সকালে কান্দি থানা প্রাঙ্গনে এই হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয়। মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি প্রকাশ করেছেন প্রাপকরাও। অন্যদিকে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে ১৩টি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হল প্রাপকদের হাতে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

