সামনেই লোকসভা নির্বাচন তার আগে থেকেই রাজ্যের বিভিন্ন জেলা যেন অস্ত্রাগার হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে বোমা। বড় দিনের সকালে এবার মুর্শিদাবাদে কুলি শৌচালয় থেকে উদ্ধার দুটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। মোট নটি তাজা বোমা উদ্ধার ।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানর কুলি চৌরাস্তা মোড়ে কান্দি সাইথিয়া রাজ্য সড়কের পাশেই। কুলি মোড়ে শৌচালয়ের পাসেই দু’টি ব্যাগ পাওয়া যায়। এই শৌচালয় টি বহু মানুষই ব্যবহার করেন। এই শৌচালয়ের দায়িত্ব থাকা মানিক শেখ বলেন, “আমি শৌচালয় এসে দেখতে পাই দু’টো ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগ দুটো দেখে আমার সন্দেহ হয়। তখন আমি সিভিক ভলেন্টিয়ারদের খবর দিই ও বিষয়টা জানাই।”
সিভিক ভলেন্টিয়ারা ঘটনাস্থলে গিয়ে ব্যাগ দুটি দেখার পরে তারা খবর দেয় বড়ঞা থানায়। তার পরেই বড়ঞা থানার পুলিশ এসে ঘটনাস্থলটি ঘিরে রাখে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে । পুলিশের পক্ষ থেকে বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয় । বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় কুলি এলাকায়। কারণ এই এলাকাটি একটি জনবহুল এলাকা এখানে ২০ থেকে ২৫টি গ্রামের লোকজন আসেন ব্যবসা বাণিজ্য করতে বা বিভিন্ন কাজে সূত্রে এসে থাকেন। ইতিমধ্যে বড়ঞা থানার পক্ষ থেকে তদন্ত শুরু করেছে পুলিশ । কে বা কারা কি উদ্দেশ্যে বোম গুলি রেখেছিল তা এখনো জানা যায়নি। মোট নটি বোমা উদ্ধার করার পরে বোমা নিষ্ক্রিয় করে বোম স্কোয়ার্ড প্রতিনিধি দল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

