বোনের স্বামীকে খুন! অভিযুক্ত দাদা

রবিবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে বোনের স্বামীকে খুনের অভিযোগ উঠল মৃতের স্ত্রীর দাদার বিরুদ্ধে ! জানা যাচ্ছে, বোনের স্বামীকে বেধড়ক মারধর করে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর পরিবারের বিরুদ্ধে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ রেজা । বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার তেঘরি এলাকায় । সিমা খাতুনের সঙ্গে মহম্মদ রেজার বিয়ে হয় কয়েক বছর আগে । আর বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়ে সাংসারিক ও মানসিক অশান্তি চলতে থাকে তাঁদের মধ্যে ।

তবে রবিবারের ঘটনা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube