রান্নার গ্যাস লিক করে মৃত্যু দু’জনের

ঘুমের ঘোরে রান্নার গ্যাস বন্ধ করতে ভুলে যাওয়ায় ঘটল বড় বিপত্তি । গ্যাস লিক করে অসুস্থ ছ’জন, দুই জনের মৃত্যু। মিষ্টির দোকানের ঘরে ঘটল মর্মান্তিক এই দুর্ঘটনা। তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে। অসুস্থ অবস্থায় দুর্গাপুরের শোভাপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছ’জন।

বড়দিনের সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুর স্টিল টাউনশিপ এর বিজোনের উইলিয়াম কেরি মোড়ের সামনে একটি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানের আট কারিগর রাতে ঘুমোচ্ছিলেন মিষ্টির দোকানের পেছনে একটি ঘরে, এদিন ভোর রাতে এক কারিগরের ফোন পেয়ে দোকান ঘরের মালিক ছুটে আসেন ঘটনাস্থলে, এরপর অচৈতন্য অবস্থায় আট জনকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে, সেখানেই দুই জনের মৃত্যু হয় বলে সূত্রের খবর, ছ’জন রয়েছে হাসপাতালে অসুস্থ অবস্থায়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube