জাতীয় সড়কে পথ দুর্ঘটনার বলি ২!

বিষ্ণুপুরের ৬০ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ ভাইয়ের । শুক্রবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১ ব্যক্তিও ।তাঁকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে ।

৬০ নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুর থানার চৌবেটার কাছে লরি ও টেম্পো ভ্যানের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল দু’জনের । মৃতদের নাম সুজন পাত্র, তাঁর বয়স হয়েছিল ৫০ বছর ও অপরজন হাদু পাত্র, তাঁর বয়স হয়েছি ৪৮ বছর । আহত হয়েছেন নান্টু শীল নামে আরও এক জন ব্যক্তি । জানা যাচ্ছে, এদের প্রত্যেকের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানা এলাকায় । আহতকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে একটি মুরগি বোঝাই টেম্পো ভ্যান ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল । সেই সময়ে উল্টো দিক থেকে একটি ১৪ চাকার লরি বেপরোয়া গতিতে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল । চৌবেটার কাছে আচমকাই টেম্পো ভ্যানটিকে মুখোমুখি ধাক্কা মারে লরিটি । ঘটনাস্থলেই টেম্পো ভ্যানের এক সওয়ারির মৃত্যু হয় ওদিন । ঘটনার জেরে আহত হন ওই টেম্পো ভ্যানের আরও দুই সওয়ারি ।

তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা । এরপর খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও এক আহতর । পুলিশ দু’টি গাড়িকেই আটক করেছে । তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অত্যধিক দ্রুত গতিতে থাকার জন্যই এই দুর্ঘটনার ঘটেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube