যাদবপুর বিশ্ববিদ্যালেয়র সমাবর্তনে ফের জটিলতা । এবার শুরু হল পড়ুয়াদের বিক্ষোভ। বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলতে দেখা যায় অধ্যাপকদের । ফেটসু কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় এদিন । একই সঙ্গে বিক্ষোভ দেখায় এসএফআই-ও ।
রবিবার ওপেন এয়ার থিয়েটারে সমাবর্তন অনুষ্ঠান চলছিল । বাইরে বিক্ষোভ হচ্ছিল পড়ুয়াদের । তারপরে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা । দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান শুরুর আগে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়াদের একাংশ ।
গতকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ঘিরে যে জটিলতা শুরু হয়েছে তার বিরোধিতা করে শুরু হয়েছে আজকের এই বিক্ষোভ । কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়নি তা নিয়ে বিক্ষোভ দেখানো হয় । পাশাপাশি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট করানোর দাবি তুলেও এদিন স্লোগান দেওয়া হয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

