উষ্ণ বড়দিন ঘূর্ণাবর্তের প্রভাবে উষ্ণ কাটবে নতুন বছরও । কিছুটা দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা। ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য করে কমল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘন্টায় সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। মঙ্গলবারের পর আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। মঙ্গলবারের পর কোথাও আংশিক মেঘলা কোথাও সম্পূর্ন মেঘলা আকাশ। তবে আপাতত আগামী ৪ দিন বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির প্রক্রিয়া শুরু হলে দক্ষিণবঙ্গে বাড়বে পুবালী হাওয়ার দাপট। কমবে উত্তর পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব।
শহর কলকাতায় ক্রিসমাস ইভে হঠাৎ বেড়ে যাওয়া দিন ও রাতের তাপমাত্রা ক্রিসমাসে কিছুটা কমল। দিনের তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি। রাতের তাপমাত্রা অর্থাৎ সর্ব নিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ দিনে ৯৫ শতাংশ। রাতে ৬১ শতাংশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

