বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্ততপক্ষে ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে । রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ।
অন্যদিকে জানা যাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতেও মূলত মেঘলা আকাশ থাকবে । দু-একটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলেও অনুমান করা হচ্ছে । ২৪ ডিসেম্বর থেকে আগামী ২৯ তারিখ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে বলেই খবর ।
সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকবে আবহাওয়া দফতর সূত্রে খবর । কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আজ মূলত মেঘলা আকাশ থাকবে । কাল থেকে আকাশ পরিস্কার হওয়ার সম্ভাবনা রয়েছে । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানা যাচ্ছে ।
পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কলকাতার তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি কম থাকবে । উত্তরবঙ্গে আজ মেঘলা আকাশ থাকবে । পাশাপাশি আগামী এক সপ্তাহ শুষ্ক থাকবে আবহাওয়া । দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

