রাজ্যে ছিল টেট পরীক্ষা, কী অভিজ্ঞতা পরীক্ষার্থীদের?

টেট পরীক্ষা দিয়ে চাকরি মিলবে কি না তা নিয়েই হতাশায় পরীক্ষার্থীরা ।একাধিকবার টেট দিয়েও যোগ্যতা থাকা সত্ত্বেও ব্যর্থ হচ্ছেন, কেউ একদিকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষা পাশ করার পরও । অন্যদিকে আবারও পরীক্ষা দিতে এসেছেন তাঁরা ।

হাবড়া হাই স্কুল ও হাবরা প্রফুল্লনগর বিদ্যামন্দিরে টেট পরীক্ষার সিট পড়েছে । দু’টো স্কুল মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬০০ । প্রশাসনের তরফে পরিচয় পত্র ও অ্যাডমিট কার্ড দেখে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হচ্ছে । দু-তিন দফায় পরীক্ষা করা হচ্ছে পরীক্ষার্থীদের এবং তাদের ছবি তোলার পাশাপাশি বায়োমেট্রিক ছাপও নেওয়া হচ্ছে । কোনরকম ইলেকট্রনিক্স গ্যাজেট, বা আপত্তিকর ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না ।

অন্যদিকে জানা যাছে, প্রাথমিক টেট পরীক্ষা কেন্দ্র ঢুকতে না দেওয়ায় অভিযোগে পরীক্ষা কেন্দ্রের বাইরে বিক্ষোভে ফেটে পড়লেন পরীক্ষার্থী ও অভিভাবকরা । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ সুরেন্দ্র নাথ মহাবিদ্যালয়ে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । তারপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যেসমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে আসে ঢুকতে পারেনি তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ।

অপরদিকে খবর, টেটের প্রশ্ন ফাঁস হয়েছে । বর্ধমানে ভাইরাল হয়ে গেল টেটের প্রশ্নপত্র । টেট পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের পরেই মোবাইলে ঘুরতে থাকে প্রশ্নপত্রের ছবি । ঘটনার কথা জানার পর হতাশ পরীক্ষার্থীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube