টেট পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে তৎপর প্রশাসন

রবিবার রাজ্যে আয়োজিত হল টেট পরীক্ষা । সূত্রের খবর পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ১৯হাজার ৪৪জন পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসতে চলেছে । এর জন্য মোট ৪০টি পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে ।

পরীক্ষা নির্বিঘ্নে করতে প্রশাসনের তরফে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে । সমস্ত পরীক্ষাকেন্দ্র খতিয়ে দেখেছেন প্রশাসনিক আধিকারিকরা । পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সমস্ত পরীক্ষাকেন্দ্রে সিসিটিভির ব্যবস্থা থাকছে । পরীক্ষার্থীদের বায়োমেট্রিক উপস্থিতি নেওয়া হবে । প্রতি পরীক্ষা কেন্দ্রে ২৫ জন পরীক্ষার্থী পিছু একজন করে ইনভিজিলেটর থাকবেন । পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে যাতে কোনওরকম সমস্যায় পড়তে না হয়, তাই জেলায় সমস্ত রুটেই বাস চলাচল স্বাভাবিক থাকবে বলেই খবর ।

অন্যদিকে জঙ্গলমহল ঝাড়গ্রাম জেলায় কড়া নিরাপত্তার বেষ্টনীতে ১০টি সেন্টারে প্রায় ৪ হাজার ২৮জন পরীক্ষার্থী এবারের প্রাইমারি টেট পরীক্ষায় অংশ নিচ্ছেন । সমস্ত কেন্দ্রে পরীক্ষার্থীদের ঢোকা থেকে প্রায় পুরোটাই সিসি টিভির আওতায় আনা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube