তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য বর্ধমানে!

তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য ছড়াল বর্ধমানে ।তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে এদিন । শনিবার বর্ধমানের ১০ নম্বর ওয়ার্ডের ইছলাবাদে ঘটল এমনই এক ঘটনা ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, মৃতের নাম শুভাশিস মোহন্ত । সূত্রের দাবি, শেষবার শনিবার রাত্রি ১১টা ৩০ মিনিট নাগাদ বাইকে করে বন্ধুর সাথে বাড়ি ফিরছিলেন তিনি । তারপরই পরিচিত এক টোটো চালক তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান বলে জানা যায় । তৎক্ষণাৎ তিনি তাঁকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

পরিবারের অভিযোগ পুরনো শত্রুতার জেরে শংকর ঘোষ নামে এক ব্যক্তি তাঁকে মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করে খুন করেছে । একই সঙ্গে ছুরি দিয়েও তাঁকে আঘাত করা হয় বলে অভিযোগ আনেন তাঁরা ।এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube