টেট পরীক্ষা শেষে নিয়োগের দাবিতে পথে পরীক্ষার্থীরা!

রবিবার ছিল টেট পরীক্ষা । পরীক্ষা শেষেই পরীক্ষার্থীদের দেখা গেল পথে! পরীক্ষা দিয়েই নিয়োগের দাবিতে প্ল্যাকার্ড হাতে কেন্দ্র থেকে বের হলেন পরীক্ষার্থীরা । ঘটনাটি ঘটেছে বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে ।

বর্ধমান মিউনিসিপাল হাই স্কুলে রবিবার হয়ে গেল টেট পরীক্ষা । তবে এখানে দেখা গেল এক অন্য ছবি । চলল নীরব প্রতিবাদ । পরীক্ষা কেন্দ্র থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে বের হলেন পরীক্ষার্থীরা । তাতে সামনে আনা হয়েছে নিয়োগের দাবি । তাতে লেখা রয়েছে, মিথ্যে প্রতিশ্রুতি মানছি না, অবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাই ।

অন্যান্য প্ল্যাকার্ডে দখে গেল লেখা রয়েছে,’ ২০২৩ সালে নতুন টেটের আগে, ২০২২ প্রাথমিক টেট উত্তীর্ণদের অবিলম্বে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাই’ । ‘নিয়োগ ছাড়া শুধু টেট, ভরছে নাকো খালি পেট’, লেখা প্ল্যাকার্ড হাতে পরীক্ষার হল থেকে বের হলেন পরীক্ষার্থীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube