মুর্শিদাবাদ জেলার ছেলে ও বাবা উভয়েই টেট পরীক্ষার্থী । আজ ২৪ শে ডিসেম্বর রাজ্য জুড়ে প্রাথমিক টেটের আয়োজন করা হয়েছে । আর সেই টেট পরীক্ষায় বসে ছিলেন বাবা ও ছেলে দু’জনেই ।
মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার চাঁন্দড় গ্রামের দিলওয়ার হাসান ও তাঁর বাবা মোকাম্মেল হক উভয়েই এবার প্রাইমারির টেট পরীক্ষার্থী । দিলওয়ার হাসান এমএ পাস করবার পরে D.L.ED পাঠরত এবং মোকাম্মেল হোসেন চাঁন্দড় প্রাথমিক বিদ্যালয়ের প্যারা টিচার । দু’জনেই চাকুরী প্রার্থী ।
মোকাম্মেল হোসেন জানালেন যে এর আগে বেশ কয়েকবার টেট পরীক্ষা তিনি দিয়েছেন । তবে তাতে সফল হতে পারেননি তিনি । এবার তিনি আশা রাখছেন সফল হবেন । তিনি যেহেতু প্যারা টিচার তাই ফ্রেস টিচার হয়ে ওঠার লড়াই চলছে তাঁর ।
অন্যদিকে দিলওয়ার হাসান রেগুলার স্টুডেন্ট । তিনি আক্ষেপের সুরে বললেন, ‘প্রতিবছর নিয়ম করে যদি পরীক্ষা হতো তাহলে বাবাকে হয়তো এই দিন দেখতে হত না । বাবার চাকরিটা হয়ে গেলে হয়তো আমি একটু ভালো জায়গায় পৌঁছাতে পারতাম’ । এবারের টেট পরীক্ষায় বাবা ও ছেলে উভয়েই সাফল্য পাবেন এমনটাই তাঁরা আশা করছেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

