পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর!

রঘুনাথগঞ্জ থানার জঙ্গিপুর ভাগীরথী ব্রিজের উপরেই আত্মহত্যার চেষ্টা করলেন এক গৃহবধূ । জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন গৃহবধূ । স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন তিনি ।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে জঙ্গিপুরের ভাগীরথী ব্রিজ এলাকায় । স্থানীয় সুত্রে জানা যায়, গৃহবধুর নাম বুল্টি মন্ডল । তাঁর শ্বশুর বাড়ি লালগোলা এলাকায় । স্থানীয় সূত্রে খবর, এদিন নিজের ছোট দুই বাচ্চাকে সাথে নিয়ে ভাগীরথী ব্রিজের কাছে এসে পৌঁছয় সেই মহিলা । একটি টোটো দাঁড় করিয়ে বাচ্চাদের টোটোতে বসিয়ে হঠাৎ করে নিজে ভাগীরথী নদীতে ঝাঁপ দেন তিনি ।

স্থানীয় বাসিন্দারা এই দৃশ্য দেখে তাঁকে গঙ্গা থেকে উদ্ধার করে জঙ্গীপুর হাসপাতালে নিয়ে আসেন । স্থানীয়দের তৎপরতায় প্রাণে বেঁচে যান মহিলা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube