মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে সদ্যজাত বদলের অভিযোগ উঠল । পাঁচ দিন আগে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত রামকান্তপুরের শাবিনা বিবি ভর্তি হন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
শনিবার এক শিশুর জন্ম দেন শাবিনা বিবি । রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে জানায় গতকাল রাতে মৃত্যু হয়েছে তাঁর সন্তানের । সকালে তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে এলে তাঁদেরকে হাসপাতাল কতৃপক্ষ বলেন সকালে মৃত্যু হয়েছে শিশুটির ।
পরিবারের সদস্যদের দাবি, আগে টোকেন ছিল দুই জনের কাছে; তাঁদের ২০০ নম্বর টোকেন ছিল । এখন জানা যায় মায়ের কাছে ২৯৫ নাম্বার টোকেন ও ছেলের কাছে ২০০ নাম্বার টোকেন রয়েছে । এই অভিযোগে হাসপাতালে বিক্ষোভ দেখান শিশুর পরিবার । ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান পরিবার ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

