মাওবাদীদের ২৪ ঘন্টা ভারত বন্ধের ডাক । এর জেরে বেলপাহাড়ি, লালগড় এলাকায় অধিকাংশ দোকান পাট বন্ধ। বাসকর্মীরা ভয়ে বাস চালাতে নারাজ তাই বেশীরভাগ বাস চলাচল করেনি এই রুটে। বাস মালিকদের বক্তব্য পুলিশ নিরাপত্তার আশ্বাস দিতে ব্যার্থ। তাই কর্মীরা ভয়ে বাস চালাচ্ছেন না।
ঝাড়খন্ড, বিহারে মাওবাদী দের বিরুদ্ধে অপারেশন এর প্রতিবাদে ১৬ থেকে ২২শে ডিসেম্বর প্রচার এবং ২২তারিখ ভারত বনধএর ডাক দেয় মাওবাদীরা। গতকাল রাতে ঝাড়খন্ডের চক্রধর পুরে থার্ড লাইনে বিস্ফোরণ ঘটায়। তবে ডাউন এবং আপ লাইন ঠিক থাকায় রেল যোগাযোগ স্বাভাবিক আছে। এরাজ্যে বন্ধের কোনও প্রচার না থাকলেও সীমন্ত লাগোয়া বেলপাহাড়ি তে মুখে মুখে বন্ধের খবর ছড়ালে বেলপাহাড়ি এলাকা বন্ধের আকার ধারন করে।
লালগড়েও দোকান বাজার বেশীরভাগ বন্ধ। বেলপাহাড়ি এলাজায় বেসরকারি বাস বেশীরভাগই বন্ধ হয়ে যায়। এর জন্য বাসমালিক সংগঠন এর সম্পাদক পুলিশ প্রশাসন কেই দায়ী করেছে। তবে জেলার বাকি অংশের জনজীবন স্বাভাবিক। ঝাড়গ্রাম জেলার পুলি সুপার অরিজিৎ সিনহা জানান, “এই জেলায় মাওবাদীদের কোনো কার্যকলাপ নেই। জন জীবন স্বাভাবিক। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভালো মন্দ বোঝেন।”
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

