ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ

।। স্বর্ণালী মান্না ।।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের সূচনা হয়ে গেল রবিবার । ইতিমধ্যেই সকাল ১০টা নাগাদ গীতাপাঠকে কেন্দ্র করে শুরু হয়েছে সাধুসন্ত ও ভক্তদের সমাগম । বিজেপি নেতা বিধায়করা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন বলে ।

এদিন জগন্নাথ দেবের মূর্তি স্থাপনের মাধ্যমে আজকের এই অনষ্ঠানের শুভ সূচনা হল । পাশাপাশি রবিবাসরীয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরির দ্বৈতাপতি । সঙ্গঠনের পক্ষ থেকে তাঁকে বরন করে নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে । সঙ্গীত এবং ভজনের মাধ্যমে দ্বৈতাপতি ও শঙ্করাচার্যকে স্বাগত জানানো হয় এদিন ।

লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে আজ ব্রিগেড চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । প্রাথমিকভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তাঁর সফর বাতিল হয়ে যায় । এই বিষয়ে জানা যায় অন্য কর্মসূচী থাকার কারণে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারলেন না তিনি ।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কন্ঠে গীতাপাঠ আয়োজিত হচ্ছে ২৪ ডিসেম্বর । তাই নিয়ে প্রস্তুতির সঙ্গে নিরাপত্তাও ছিল তুঙ্গে । অনুষ্ঠানের জন্য থাকছেন একাধিক ডিসি পদমর্যাদার আধিকারিকরা । একাধিক ভিভিআইপির সমাগমের জন্য একাধিক জায়গাতে থাকছে নাকা চেকিং পয়েন্ট । কোন নাশকতামূলক কাজকে বাঁধা দেওয়ার জন্য থাকবে পুলিশের বিপুল বাহিনী । সমস্ত থানাগুলিকে অ্যালার্ট করা হয়েছে এই বিষয়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube