মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলা সঙ্গীত মেলা ২০২৩ এবং বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসব । শনিবার তারই শুভ সূচনা হল রবীন্দ্র সদনে । উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন, দফতরের সচীব শান্তনু, কৌশিক বসাক সহ বিশিষ্ট ব্যক্তিরা । বাউল সঙ্গীতের তালে নাচে গানে এই মেলার আনুষ্ঠানিক সূচনা হল আজ ।
এবারের সঙ্গীত মেলায় কলকাতার প্রায় পাঁচ হাজারেরও বেশি সঙ্গীতশিল্পী, সঞ্চালক, যন্ত্রশিল্পী অংশগ্রহণ করবেন বলে জানা যাচ্ছে । এই সঙ্গীতমেলায় কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরা অংশগ্রহণ করবেন বলে খবর । কলকাতার মোট ১১ টি মঞ্চে আয়োজিত হবে এই অনুষ্ঠান ।
অনুষ্ঠানটি মঞ্চস্থ হতে চলেছে রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, ঋষি অরবিন্দ পার্ক (নেতাজী নগর), মুকুন্দপুর ফুটবল মাঠ, রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্তমঞ্চ এবং চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চ । মধুসূদন মঞ্চ এবং মুকুন্দপুর ফুটবল মাঠ এই বছরের অনুষ্ঠানে নতুন মঞ্চ।
দেশপ্রিয় পার্কে খ্যাতনামা বাংলা ব্যান্ডের পাশাপাশি নবীন বাংলা ব্যান্ডগুলিও অনুষ্ঠান পরিবেশন করবে বলে সূত্রের খবর । প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হবে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান । চলবে ১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত । তথ্য সংস্কৃতি বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন এদিন জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় আমরা আশা করছি বিশ্বমানের পর্যায় পৌঁছতে পারব । বাংলার বিভিন্ন জেলায় আগামী বছর থেকে অন্তত তিন থেকে চার দিন ব্যাপী সঙ্গীত মেলা আয়োজন করতে পারব’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

