কলকাতায় এক ধাক্কায় ১৭ ডিগ্রিতে তাপমাত্রার পারদ । উষ্ণ হবে এবারের বড়দিন । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুই দিনে ২ ডিগ্রি বাড়ল রাতের তাপমাত্রা । কলকাতায় রাতের পারদ পৌঁছল প্রায় ১৭ ডিগ্রিতে। দিনের তাপমাত্রা ২৫ ছাড়াল । কুয়াশার চাদরে ঢেকেছে গোটা বাংলা।
কলকাতা ১১ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলা শীতের লম্বা স্পেল আপাতত শেষের পথে। শনিবার অর্থাৎ আজ এবং রবি ও সোমবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে রাতের তাপমাত্রা। আকাশ আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা। সকালে পরিষ্কার আকাশ। বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি থেকে রাতারাতি ১ ডিগ্রি বেড়ে ১৬.৯ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি থেকে বেড়ে ২৫.১ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রাতে ৫৮ শতাংশ এবং দিনে থেকে ৯২ শতাংশ।
দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা রয়েছে। এর ফলে পুবালী হাওয়ার দাপট বাড়বে। কমবে উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাব। আজ থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী পারদ। আগামী তিন দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার থেকে টানা কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। পরিষ্কার আকাশ বদলে ক্রমশ আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা আছে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে।
উত্তরবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। ঘন কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। ২৮ বা ২৯ ডিসেম্বর বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘুর্নাবর্ত । আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা। আজ থেকে বাড়তে শুরু করল তাপমাত্রা। আগামী ৪৮ ঘন্টায় আরও ২ ডিগ্রি পর্যন্ত পারদ উত্থানের সম্ভবনা। উষ্ণ বড়দিনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
সোমবার দিনের তাপমাত্রা ২৭-এর ঘরে পৌঁছাতে পারে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এলাকায়। এই ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, কেরালা সহ দক্ষিণ ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে শনিবার থেকে দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। বিপরীত অর্থাৎ দক্ষিণ পূর্ব সামুদ্রিক উষ্ণতর জলীয়বাষ্পপূর্ণ হাওয়ার আনাগোনা বাড়বে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

