দীর্ঘ টালবাহানার পর আচার্যের নির্দেশ ছাড়াই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল সমাবর্তন অনুষ্ঠান । নিজের নিযুক্ত অন্তর্বর্তী উপাচার্যকে নিজেই সরিয়ে দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সমাবর্তনের ঠিক আগে অপসারিত হলেন কয়েক মাস আগেই দায়িত্ব পাওয়া যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ । সমাবর্তন জটিলতার মাঝে পড়েই পদ খোয়ালেন অধ্যাপক বুদ্ধদেব সাউ ।
নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি এবং কোর্টের বৈঠকে সমাবর্তন করার বিষয়টি পাশ করাতে হয় । কিন্তু স্থায়ী উপাচার্য না থাকার কারণ দেখিয়ে প্রথমে কর্মসমিতির বৈঠকে আপত্তি জানায় শিক্ষা দফতর । তারপরই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দ্বারস্থ হন যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ ।
ভারপ্রাপ্ত উপাচার্যের সঙ্গে বৈঠকের পর, গত ১৫ ডিসেম্বর যাদবপুরের সমাবর্তন নিয়ে কর্মসমিতির বৈঠকে অনুমতি দেয় রাজ্য সরকার । পরিস্থিতি এমন তৈরি হয় যে, রাজ্যপাল তথা আচার্যর অনুমতি ছাড়াই এবার সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার তোড়জোড় শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে । তবে তার আগেই সরানো হল অন্তবর্তীকালীন উপাচার্যকে । অধ্যাপক পুলক সাহা এ বিষয়ে বলেন, আচার্য রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করতে এই কাজ করছেন । তবে সবকিছুর মাঝে দীর্ঘ টালবাহানার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে সমাবর্তন ।
রাজভবনের চূড়ান্ত অসম্মতি থাকা সত্ত্বেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল সমাবর্তন অনুষ্ঠান ৷ রবিবার সকাল ৯টা নাগাদ বিশ্ববিদ্যালয় ও কোর্টের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷ এমনকি, এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যপালের ‘বহিষ্কৃত’ উপাচার্য বুদ্ধদেব সাউ-ই ৷ কোর্ট জানিয়েছে, উপাচার্যের সভাপতিত্বেই হবে সমাবর্তন ৷ তবে উপাচার্য উপস্থিত থাকলেও ডিগ্রি ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন সহ উপাচার্য ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

