অভিনব উদ্যোগ নেওয়া হল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের জন্য আয়োজন করা হল ‘ফেয়ারওয়েল’ । এই পড়ুয়ারা আগামী ২০২৪ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণীতে অন্য বিদ্যালয়ে ভর্তি হবে । তাদের অভিনব ভাবে ফেয়ারওয়েল ও গ্র্যাজুয়েশন সেরিমনি দেওয়া হল । অনুষ্ঠানে কাঁদলেন পড়ুয়া ও শিক্ষক শিক্ষকা সকলেই ।
২০২৩ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণীতে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছিল তাদের সাথে সাথে সর্বমোট ৯০ জন বালক বালিকাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত করা হয় । বিদায় বেলায় একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের আগামী দিনের চলার পথ আরও প্রশস্ত হোক, এমনই কামনা করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে । একটি সরকারি বিদ্যালয়ের এই ধরনের নতুন অনুষ্ঠানের আয়োজন করার জন্য পড়ুয়া সহ অভিভাবকরাও খুবই খুশি বলেই জানাচ্ছেন ।
এদিনের অনুষ্ঠানে সকলকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট সহ গ্র্যাজুয়েশন ক্যাপ, ট্রফি, মেডেল ও খাতা দেওয়া হয় । বিদ্যালয়ের অদ্রিজা, সৌমিলি, উর্মী, সাগ্নিক, কৃষ্ণেন্দু, মেহেক ও সকল ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদেরও তাদের বিদায় বেলায় এল চোখে জল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

