নদিয়ায় উদ্ধার কুখ্যাত দুষ্কৃতীর গুলিবিদ্ধ দেহ!

মাঠ থেকে উদ্ধার হল এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ । রবিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ায় । মৃত ব্যক্তি হাত কাটা মাসুদ নামে পরিচিত । ওই ব্যক্তি এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত ছিল বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে ।

এদিনের ঘটনায় জানা যাচ্ছে, ছিন্তাই, তোলাবাজি সহ একাধিক অসামাজিক কার্যকলাপের মামলায় অভিযুক্ত ছিল এই মাসুদ । কয়েক মাস আগে আগ্নেয়াস্ত্র সহ মাসুদ ও তাঁর কয়েকজন অনুগামীকে গ্রেফতার করে পুলিশ । সম্প্রতি জেল থেকে ছাড়া পায় মাসুদ সহ তাঁর অনুগামীরা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে চাপড়া থানার এলাকার পদ্মমালা মাঠে গুলিবিদ্ধ অবস্থায় মাসুদকে পড়ে থাকতে দেখা যায় । দেহ দেখতে পেয়েই পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাসুদের দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ । তাঁর বুকে একটি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

শনিবার রাতে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের । মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনাটির তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube