বৈদিক মন্ত্র উচ্চারণে শান্তিনিকেতনে পৌষ উৎসবের সূচনা

রবিবার বীরভূমের শান্তিনিকেতনে শুরু হল পৌষ উৎসব । সকাল থেকেই বৈদিক মন্ত্র উচ্চারণের পাশাপাশি সঙ্গীত ভবনের পড়ুয়াদের গানের মাধ্যমে শুভ সূচনা হল পৌষ উৎসবের ।

ছাতিম তলাতে পৌষ উৎসবের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক । একই সঙ্গে ভার্চুয়ালি পৌষ মেলার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পৌষ উৎসবের সূচনা হল, রবিবার বেলা ১১ টা নাগাদ পৌষ মেলার উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জানা যাচ্ছে, রাজ্য প্রশাসন পরিচালনা করছে এবারের পৌষ মেলা । সূত্রের থেকে পাওয়া তথ্য অন্যুজায়ী জানা যাচ্ছে, এই পৌষ মেলায় প্রায় আড়াই হাজারের বেশি স্টল হওয়ার সম্ভাবনা রয়েছে । একই সঙ্গে খবর, লক্ষাধিক পর্যটকের চাপ সামলাবে বীরভূম জেলা প্রশাসন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube