পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সরকারি কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন অস্থায়ী শ্রমিকরা ! তার জেরে শনিবার কারখানার গেটের সামনে জমায়েত করেন অস্থায়ী শ্রমিকরা ।
সরকারি কারখানা পাকাপাকি ভাবে বন্ধ হওয়ার আশঙ্কায় কারখানার গেটে জমায়েত করলেন অস্থায়ী শ্রমিকরা । দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যাল লিমিটেড কারখানায় ২০১৯ সালের ২৬ শে ডিসেম্বর দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমতি না মেলায় উৎপাদন বন্ধ করে দেও হয় । এরপর থেকেই কারখানার উৎপাদন না হলেও স্থায়ী ১১০ জন ও অস্থায়ী ২১১ জন শ্রমিক সমবেতন পেয়ে আসছেন বলে জানা যাচ্ছে ।
অস্থায়ী শ্রমিকদের চলতি মাসে ডিসেম্বরের ৩১ তারিখে গেট পাসের অনুমতি থাকলেও অন্যান্য মাসের মত ২০ তারিখ পেরিয়ে গেলে নতুন করে গেট পাসের প্রক্রিয়া শুরু করা হয়নি বলেই জানা যাচ্ছে । এখানে আশঙ্কার মেঘ দেখছে ২১১ জন অস্থায়ী শ্রমিক । আজ শনিবার গেটের সামনে জমায়েত করে আস্থায়ী শ্রমিকেরা ।
এদিন কারখানাতে ম্যানেজিং ডিরেক্টর এলে তাঁর কাছে এই সমস্ত দাবি শ্রমিকরা জানান । তাঁর সাথে আলোচনার পর শ্রমিকরা বেরিয়ে এসে জানান, তাদের গেট পাসের বিষয়টি আলোচনা স্তরে রয়েছে । তবে এতে আশ্বস্ত হননি শ্রমিকরা । কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

