নবম শ্রেণীর ছাত্রকে চোর সন্দেহে পিটিয়ে খুন!

নবম শ্রেণীর ছাত্রকে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ তুলল তার পরিবার । পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার মাসুন্দির মাঠে ঘটল এমনই চাঞ্চল্যকর এক ঘটনা ।

মৃতের পরিবারের দাবি ১৬ বছর বয়সী বিশ্বজিৎ দাস শুক্রবার রাতে পাণ্ডুগ্রাম থেকে দুই বন্ধুর সঙ্গে নিজের হারিয়ে যাওয়া পোষা পায়রা পাশের মাসুন্দি গ্রামের মাঝিপাড়ার একজনের বাড়ি থেকে আনতে যায় । সেখানে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় সে । সেই সময় শুভজিৎ দাস নামে এক বন্ধু পালাতে সক্ষম হলেও বাবুসোনা দাসকে আটকে রেখে চড়-থাপ্পর মারার অভিযোগ ওঠে ।

রাতভর খোঁজাখুঁজি করেও বিশ্বজিৎ দাসের কোন খবর পায়নি বলে পরিবারের দাবি । শনিবার সকালে মাসুন্দি গ্রামের বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় আনে । পরিবারের সদস্যদের দাবি, বিশ্বজিৎকে পিটিয়ে খুন করে মাঠে ফেলে দিয়েছে মাসুন্দি গ্রামের মাঝিপাড়ার কিছু লোক । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube