।। স্বর্ণালী মান্না ।।
আগামী বছরের জানুয়ারি মাসে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হতে চলেছে । এই চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে পরিচালক সুমন ঘোষের তথ্যচিত্র ‘পরমা- আ জার্নি উইথ অপর্ণা সেন‘ ।
সোমবার নিজের সামাজিক মাধ্যমে এই সুখবরটি নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পরিচালক । জানা যাচ্ছে ২০২৪ সালের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের “সিনেমা রিগেইন্ড” বিভাগে প্রদর্শিত হতে চলেছে এই তথ্যচিত্রটি । পরিচালক জানাচ্ছেন, অভিনেত্রীর পেশার সঙ্গে জড়িত বহু চর্চিত ও গুরুত্বপূর্ণ দিকগুলি না তুলে ধরে তিনি তাঁর ছবির মূল দৃশ্যগুলিকেই কেন্দ্রবিন্দু করতে চেয়েছেন ।
এই তথ্যচিত্রে অপর্ণা সেন-এর ছবির “শ্যুটিং লোকেশন” নিয়ে উঠে এসেছে নানান গল্প । “পারমিতার একদিন” ছবিটি যেই বাড়িতে তৈরি হয়েছিল, সেই বাড়িটিকে আরও একবার ফুটিয়ে তোলে হয়েছে পরমা-তে । সঙ্গে ছিলেন অপর্ণা সেন নিজেও । তবে মাঝখানে কেটে গিয়েছে বেশ কয়েকটি বছরও । পাল্টেছে অনেক কিছু । “লোকেশন”-এ গিয়ে বেশ আবেগপ্রবন হয়ে উঠেছিলেন অভিনেত্রী নিজেও । প্রিয় রিনা দি-কে পেয়ে বেজায় খুশি হয়েছিলেন বাড়ির গৃহিণীও ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

